শনিবার (২ নভেম্বর) নিজ শহর পেনসিলভানিয়ার স্ক্রানটনে একটি চূড়ান্ত নির্বাচনি প্রচারণা শেষে ডেলাওয়্যারের উইলমিংটনে বেশকিছুক্ষণ সময় কাটান বাইডেন। এর পর সোমবার হোয়াইট হাউজে ফিরে আসেন।
এদিকে, ফার্স্ট লেডি জিল বাইডেন নির্বাচনের দিনের সকালটা উইলমিংটনে শুরু করেছেন। রাতে স্বামীর সঙ্গে ফিরে আসার আগে, সেখানে নিজের ভোটটি দিয়ে আসবেন তিনি।
.png)
হোয়াইট হাউজের একজন কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে বলেছেন, প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি হোয়াইট হাউসের বাসভবনে দীর্ঘদিনের সহযোগী ও সিনিয়র কর্মীদের সঙ্গে নির্বাচনের ফলাফল দেখবেন। সারাদেশে নির্বাচনি প্রতিযোগিতার অবস্থা নিয়ে নিয়মিত আপডেট পাবেন বাইডেন। তবে কোনও অনুষ্ঠানে দেখা যাবে না তাকে।