বুধবার (৬ অক্টোবর) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, আমরা পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান এবং উভয়ের স্বার্থ রক্ষিত হয় এমন সহযোগিতার নীতির ভিত্তিতে চীন–যুক্তরাষ্ট্র সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের নীতি সুস্থির।
মাও ট্রাম্পের পুনর্নির্বাচনের সম্ভাবনার বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপার।
.png)
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ট্রাম্পকে অভিনন্দন জানাতে ফোন কল করবেন কিনা তা জানতে চাইলে মুখপাত্র মাও বলেন, ‘আমরা আমেরিকান জনগণের পছন্দকে সম্মান করি। যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর এবং আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলে, আমরা স্বাভাবিক প্রথা অনুসারে সংশ্লিষ্ট বিষয়গুলো করব।
২০১৬ সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিভিন্ন চীনা পণ্য আমদানির ওপর অতিরিক্ত ট্যারিফ আরোপ করেছিলেন ট্রাম্প। অনেকেই আশঙ্কা করছেন, এবারও তিনি চীনের সঙ্গে নতুন করে বাণিজ্যযুদ্ধে জড়াবেন।
এদিকে বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ফক্স নিউজ জানায় ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন।
ফক্স নিউজ টেলিভিশনে প্রদর্শন করা ফলাফল বলছে, সবশেষ খবর অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৭৭টি ইলেক্টোরাল ভোট।
অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ভোট।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়।
সূত্র: আল-জাজিরা