ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

হোয়াইট হাউজে সাক্ষাৎ করবেন বাইডেন-ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:১৩, ১০ নভেম্বর ২০২৪
হোয়াইট হাউজে সাক্ষাৎ করবেন বাইডেন-ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন - ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করবেন। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে আগামী বুধবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় ওভাল অফিসে তার সঙ্গে সাক্ষাৎ করবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর আগে গত ৫ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর এর মাধ্যমে দেশটির প্রায় আড়াইশো বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউজে ফিরতে চলেছেন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট।

Advertisement

হোয়াইট হাউজের এই মুখপাত্র আরো বলেছেন, বৈঠকের বিষয়ে আরো বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

গত সপ্তাহের নির্বাচনে রিপাবলিকানদের চূড়ান্ত বিজয়ের পর প্রেসিডেন্ট বাইডেন অবশ্য আগেই সুশৃঙ্খল ভাবে ক্ষমতা হস্তান্তর করার প্রতিশ্রুতি দিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!