এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ হামলায় অন্তত ৩৪টি ড্রোন ব্যবহার করা হয়েছে।
এদিকে, কিয়েভের বড় ধরণের এ হামলার কারণে মস্কোর তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বেশকিছু ফ্লাইট ফিরিয়ে অন্যান্য বিমানবন্দরে পাঠানো হয়েছে। হামলায় অন্তত একজন আহত হয়েছেন। তবে কিয়েভের এই ব্যাপক ড্রোন হামলায় আর কোনো ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি রুশ কর্তৃপক্ষ।
.png)
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দেশের পশ্চিমাঞ্চলে তিন ঘণ্টায় আরও ৩৬টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘রাশিয়ান ফেডারেশনের ভূখণ্ডে বিমানের মতো ড্রোন ব্যবহার করে সন্ত্রাসী হামলা চালানোর জন্য কিয়েভ রেজিমের একটি প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।’
রাশিয়ার ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি জানিয়েছে, দোমোদেদোভো, শেরেমেতিয়েভো এবং ঝুকোভস্কি বিমানবন্দরগুলোতে অন্তত ৩৬টি ফ্লাইটের গন্তব্য পরিবর্তন করা হয়েছে। তবে পরে বিমানবন্দরগুলো আবার কার্যক্রম শুরু করেছে।