ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রাশিয়ার সঙ্গে আরো শক্তিশালী সামরিক চুক্তি উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:০২, ১২ নভেম্বর ২০২৪
রাশিয়ার সঙ্গে আরো শক্তিশালী সামরিক চুক্তি উত্তর কোরিয়ার
ছবি: সংগৃহীত

রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তি আরো জোরদার করছে উত্তর কোরিয়া। মস্কো ও পিয়ংইয়ংয়ের ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা নিয়ে পশ্চিমা বিশ্বে উদ্বেগের মধ্যেই এই খবর দিলো উত্তরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। 

খবরে বলা হয়, তাদের কোনো একটি দেশে যদি সশস্ত্র আক্রমণ হয়, তাহলে এক দেশের সেনা অন্য দেশকে সাহায্য করবে।

উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম কেসিএনএর খবরে বলা হয়, দেশের প্রধান কিম জং উন ইতোমধ্যে ডিক্রি জারি করে রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তির এই অংশটি গ্রহণ করেছেন। তার আগে রাশিয়ার পার্লামেন্ট চুক্তির এই অংশটি গ্রহণ করেছিল।

Advertisement

বস্তুত, রাশিয়ার পার্লামেন্টে কার্যত সর্বসম্মতিক্রমে এই বিলটি পাস হয়েছে। চুক্তির পরিবর্ধিত অংশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সইও করেছেন।

এর আগে জুনে পুতিন উত্তর কোরিয়া সফরে যান। তখনই উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক চুক্তি সই হয়েছিল রাশিয়ার। এ নিয়ে বিশ্ব মঞ্চে যথেষ্ট বিতর্ক হয়েছিল। সেই বিতর্কিত চুক্তি আরও পরিবর্ধন করা হলো।

সূত্র: ডয়চে ভেলে

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!