মঙ্গলবার রাতে ম্যাগাজিনটি ‘দ্য লেট শো উইথ স্টিফেন কলবার্ট’ এর অভিনেতা-লেখক-পরিচালককে বাছাই করে নাম ঘোষণা করেছে।
‘কোয়াইট প্লেস’ ফ্র্যাঞ্চাইজি চালু এবং অ্যাকশন সিরিজ ‘জ্যাক রায়ান’ এর নেতৃত্ব দেয়ার আগে ‘দ্য অফিস’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন ক্র্যাসিনস্কি।
.png)
বিশ্বসেরা আকর্ষণীয় পুরুষের স্বীকৃতি পাওয়ার পর ম্যাগাজিনের একটি সাক্ষাৎকারে জন ক্র্যাসিনস্কি বলেন, আমি আশা করছি আমার স্ত্রী, সহ-অভিনেতা এমিলি ব্লান্ট, তাদের বাড়িতে ওয়ালপেপার হিসেবে কভারটি প্লাস্টার করে রাখবেন।
অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার জন ক্র্যাসিনস্কি কাগজের বিক্রয়কর্মী জিম হালপার্টের চরিত্রে অভিনয়ের জন্য প্রথম দর্শকদের মনোযোগ আকর্ষণ করেন। পরে সফল পরিচালক হয়ে ওঠেন। বিশেষ করে হরর ফিল্ম ‘এ কোয়ায়েট প্লেস’র জন্য পরিচিতি লাভ করেন তিনি।
জন ক্র্যাসিনস্কি ২০০০ সালে কোনান ও’ব্রায়েনের সঙ্গে লেট নাইটে স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ করেছিলেন। ২০০৯ সালে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।