ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো ৪৭ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:২১, ১৪ নভেম্বর ২০২৪
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো ৪৭ ফিলিস্তিনি
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরো ৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৩ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। প্রতিদিন প্রাণহানির পাশাপাশি চরম মানবিক সংকট দেখা দিয়েছে অঞ্চলটিতে।  

বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সংবাদমাধ্যম  আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় আরো ৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৭১২ জনে পৌঁছেছে। নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ৩ হাজার ২৫৮ জন ব্যক্তিও আহত হয়েছেন।

মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৪৭ জন নিহত এবং আরো ১৮২ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখ ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!