ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফিলিপাইনের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫২, ১৬ নভেম্বর ২০২৪
ফিলিপাইনের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন
ছবি: সংগৃহীত

ফিলিপাইনের দিকে ধেয়ে আসা সুপার টাইফুন ম্যান-ই সুপার টাইফুনে পরিণত হয়েছে। টাইফুনের কারণে শনিবার (১৬ নভেম্বর) দেশটির ১০ হাজার মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেয়া হয়েছে এবং বাতিল করা হয়েছে প্রায় ডজন খানেক ফ্লাইট। আঘাত হানতে যাওয়া সুপার টাইফুন ম্যান-ই'র কারণে এ পদক্ষেপ গ্রহণ করেছে দেশটির কর্তৃপক্ষ। শক্তিশালী এ ঝড়ের ফলে ব্যাপক বৃষ্টিপাত এবং বন্যাসহ ভয়াবহ টেউয়ের সৃষ্টি হতে পারে।

জানা গেছে, দেশটির লুজন দ্বীপের পূর্বাঞ্চলে ১৮৫ কিলোমিটার গতিতে সুপার টাইফুন ম্যান-ই আঘাত হানতে যাচ্ছে। এ ঝড়ের ফলে ক্যাটান্ডুয়ানস এবং ক্যামারিনিস সুর রাজ্যে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে আবহাওয়া সংস্থা। শনিবার রাতে কিংবা রোববার সকালে টাইফুনটি ক্যাটান্ডুয়ানসে আঘাত হানাতে পারে।

আবহাওয়া সংস্থা জানিয়েছে, ঝড়ের প্রভাবে উপকূলীয় অঞ্চল লুজনকে প্রায় ১০ ফুট উঁচু ঢেউয়ের সৃষ্টি হতে পারে। এছাড়া সুপার টাইফুন ম্যান-ই দক্ষিণ চীন সাগরে না যাওয়া পর্যন্ত শক্তিশালী অবস্থায় থাকবে।

Advertisement

শক্তিশালী ঝড়ের প্রভাবে কেন্দ্রীয় অঞ্চল বিকল থেকে প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। দেশটির দুর্যোগ সংস্থার প্রকাশিত তথ্যে এমন চিত্র দেখা গেছে। গত এক মাসের মধ্যে ফিলিপাইনে এ নিয়ে ছয়টি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!