ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ব্রাজিলে গিয়ে অসুস্থ প্যারাগুয়ের প্রেসিডেন্ট, হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৯, ১৯ নভেম্বর ২০২৪
ব্রাজিলে গিয়ে অসুস্থ প্যারাগুয়ের প্রেসিডেন্ট, হাসপাতালে ভর্তি
প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা। ছবি: সংগৃহীত

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনি দেশটিতে গিয়েছিলেন।

সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা সোমবার ব্রাজিলের রিও ডি জেনেরিওতে জি-২০ সম্মেলনে যোগদানের সময় হাসপাতালে ভর্তি হয়েছেন বলে তার কার্যালয় জানিয়েছে।

ব্রাজিলিয়ান এই শহরের সামারিটানো হাসপাতালে তার “অস্বস্তি বা অসুস্থতার” চিকিৎসা করা হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।

Advertisement

এদিকে সোশ্যাল মিডিয়ায় দেওয়া পৃথক পোস্টে প্যারাগুয়ের ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা বলেছেন, “সামান্য অসুস্থতার” পর তিনি প্রেসিডেন্ট পেনার সাথে কথা বলেছেন। তিনি আরও বলেন, তিনি (প্রেসিডেন্ট পেনা) ভালো আছেন এবং মেডিকেল পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছেন।

এ বিষয়ে আরো তথ্যের জন্য রয়টার্স ওই হাসপাতালটির সঙ্গে যোগাযোগ করলেও তারা তাৎক্ষণিকভাবে রয়টার্সের সেই অনুরোধে সাড়া দেয়নি।
 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: ব্রাজিল
লিংক সফলভাবে কপি হয়েছে!