ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারতে নৌকার সঙ্গে সাবমেরিনের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৩৩, ২২ নভেম্বর ২০২৪
ভারতে নৌকার সঙ্গে সাবমেরিনের সংঘর্ষ
ফাইল ফটো

ভারতে মাছ ধরার একটি নৌকার সঙ্গে দেশটির নৌবাহিনীর একটি সাবমেরিনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই জেলে নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) গোয়া উপকূলের কাছে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এই দুর্ঘটনার খবর নিশ্চিত করা হয়েছে।

Advertisement

জানা গেছে, মারথোমা নামের জেলেদের একটি নৌকার সঙ্গে ধাক্কা লাগার পরই সেটি দুর্ঘটনারকবলে পড়ে। নৌকায় থাকা জেলেরা উত্তাল সমুদ্রে পড়ে যান।

এই দুর্ঘটনার পরই নৌসেনারা উদ্ধারকাজ শুরু করে। ১১ জেলেকে দুর্ঘটনার পর পরই উদ্ধার করা হয়েছে। কিন্তু বাকি দুই জেলের এখনো খোঁজ মেলেনি। ওই দু’জনের খোঁজে তল্লাশি অব্যাহত রেখেছে নৌবাহিনী।

তাছাড়া কীভাবে এই দুর্ঘটনা ঘটলো, তা খতিয়ে দেখা হচ্ছে। দেশটির উপকূলরক্ষী বাহিনীও উদ্ধারকাজে নেমেছে। বাহিনীর একটি নজরদারি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে নিখোঁজদের সন্ধানে।

এ ছাড়াও নৌবাহিনীর ছয়টি জাহাজও উদ্ধারকাজে নেমেছে। এই ধাক্কার ঘটনায় সাবমেরিনের কোনো ক্ষতি হয়েছে কি না, সেটিও স্পষ্ট নয়।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!