ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে গুলি, তিন পুলিশ আহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৪, ২৪ নভেম্বর ২০২৪
জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে গুলি, তিন পুলিশ আহত
ছবি: সংগৃহীত

জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের কাছে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ সময় এক বন্দুকধারী নিহত ও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার একটি নিরাপত্তা সূত্র ও রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, আম্মানের রাবিয়ায় পুলিশের একটি টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে এক বন্দুকধারী। এতে তিন পুলিশ সদস্য আহত হয়। সে সময় পুলিশের গুলিতে ওই হামলাকারী নিহত হন। এই হামলার বিষয়ে তদন্ত চলছে।

গুলির শব্দ শোনার পর পরই জর্ডানের পুলিশ দূতাবাসের কাছাকাছি এলাকা ঘিরে ফেলে। দুই প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গোলাগুলির পর পরই ঘটনাস্থলে ছুটে গেছে পুলিশ এবং অ্যাম্বুলেন্স।

Advertisement

যে এলাকায় হামলা চালানো হয়েছে সেটি ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভের একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিণত হয়েছে। গাজা যুদ্ধে ইসরায়েল-বিরোধী মনোভাব বেশি থাকায় ওই অঞ্চল জুড়ে সবচেয়ে বড় শান্তিপূর্ণ সমাবেশ হয়ে আসছে।

একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলায় অভিযক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সে কারণে বাসিন্দাদের বাড়িতে থাকার আহ্বান জানানো হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!