ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দুই ইসরায়েলিকে দোকান থেকে বের করে দিলেন অস্ট্রেলীয় নারী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:৩৫, ২৪ নভেম্বর ২০২৪
দুই ইসরায়েলিকে দোকান থেকে বের করে দিলেন অস্ট্রেলীয় নারী
ছবি: সংগৃহীত

পরিচয় জানতে পেরে দুই ইসরায়েলি পর্যটককে নিজের দোকান থেকে বের করে দিয়েছেন অস্ট্রেলিয়ার এক নারী।

জানা গেছে, শনিবার (২৩ নভেম্বর) ওই দুই ইসরায়েলি উত্তর-পূর্ব অস্ট্রেলিয়ার টাউনসভিলেতে ঘুরতে যান। সেখানে তারা ‘ফ্লাইন্ডার্স টোবাকো’ নামের একটি দোকানে গিয়েছিলেন। দোকানে তারা গিয়ে দেখতে পান সেখানে একটি সাইনবোর্ডে ফিলিস্তিনিদের সহায়তা করার অনুরোধ জানানো হয়েছে।

সাইনবোর্ডটি দেখতে পেয়ে তারা দোকানের ভেতর থাকা নারীকে জিজ্ঞেস করেন, তিনি কী জানেন ফিলিস্তিনিদের জন্য যে সহায়তা সংগ্রহ করা হচ্ছে সেগুলো কোথায় যাচ্ছে। এছাড়া ওই সময় নিজেদের পরিচয়ে দিয়ে জানান ‘আমরা ইসরায়েল থেকে ঘুরতে এসেছি।’

Advertisement

ইসরায়েলি পরিচয় শোনা মাত্র তাদের নিজের দোকান থেকে বের হয়ে যেতে বলেন ওই নারী। এছাড়া তাদের গালাগাল করেন।

তিনি দুই ইসরায়েলি পর্যটককে উদ্দেশ্য করে বলেন, ‘আমি ইসরায়েলকে গোনায় ধরি না। কিন্তু আমি যেটি গোনায় ধরি সেটি হলো তোমরা নোংরা ইহুদি।’

অস্ট্রেলিয়ার মানহানি বিরোধী কমিশন জানিয়েছে, ওই নারী নিজের হাতে একটি শাবলও নিয়েছিলেন যেন ইসরায়েলিরা তার দোকানের ধারেকাছে না আসে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!