সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, হাজারো মানুষের ঢল দক্ষিণ লেবাননের দিকে ফিরে যেতে দেখা গেছে। সে সময় অনেকেই বিজয়ের প্রতীক দেখাচ্ছিলেন। বাড়ি ফিরতে পারায় নিজেদেরকে জয়ী বলেই মনে করছেন। এছাড়া লেবাননের বেশির ভাগ মানুষই এই যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় বলে উল্লেখ করেন।
তবে ইসরায়েলি সেনাবাহিনী এখনও লেবাননের দক্ষিণাঞ্চলে অবস্থান করছে। সে কারণে লেবানন এবং ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে লোকজনকে দক্ষিণ দিকে ফিরে যাওয়ার বিষয়ে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।
.png)
তবে লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি ওই এলাকার লোকজনকে নিজেদের বাড়ি-ঘরে ফেরার আহ্বান জানিয়েছে। তিনি বলেন, আমি আপনাদেরকে নিজেদের বাড়ি-ঘরে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। টেলিভিশনে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, ধ্বংসস্তুপের ওপরে বসবাস করতে হলেও নিজেদের ভূমিতে ফিরে আসুন।