ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বাংলাদেশিদের চিকিৎসা দেবে না কলকাতার জেএন রায় হাসপাতাল

আর্ন্তজাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৯, ৩০ নভেম্বর ২০২৪
বাংলাদেশিদের চিকিৎসা দেবে না কলকাতার জেএন রায় হাসপাতাল
জেএন রায় হাসপাতাল- সংগৃহীত

বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার মানিকতলা এলাকার জেএন রায় হাসপাতাল।

শনিবার ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক্সস টাইমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

শুক্রবার জে এন রায় হাসপাতালের এক কর্মকর্তা বলেছেন, প্রতিবেশী বাংলাদেশে ভারতীয় পতাকার প্রতি অপমানজনক আচরণ ও সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত নির্যাতনের প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছেন তারা।

Advertisement

হাসপাতালটির এক কর্মকর্তা শুভ্রাংশু ভক্ত বলেন, আমরা একটি বিজ্ঞপ্তি জারি করেছি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য আমরা কোনো বাংলাদেশি রোগীকে চিকিৎসার জন্য ভর্তি করবো না। বাংলাদেশিদের ভারতবিরোধী মনোভাব ও আমাদের দেশের প্রতি দেখানো অপমানের কারণেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতিবেশী দেশে সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতনের প্রতিবাদ হিসেবে শহরের অন্যান্য হাসপাতালগুলোকেও একই পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। 

শুভ্রাংশু ভক্ত বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তারপরও আমরা বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব প্রত্যক্ষ করছি। আমরা আশা করি, অন্যান্য হাসপাতালও আমাদের সমর্থন করবে এবং একই ধরনের পদক্ষেপ নেবে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!