[ আন্তর্জাতিক ]
ফিলিপাইনে ৫.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত
ফিলিপাইনে ৫.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত। ছবি: সংগৃহীত
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলে এ ভূমিকম্পটি আঘাত হানে।
বুধবার এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্যা জানিয়েছে।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৭ কিলোমিটার (২৩ মাইল) গভীরতায়।
.png)
ফিলিপাইনের ভূমিকম্প এবং আগ্নেয়গিরি পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভোলকস) জানায়, ভূমিকম্পটি ইলোকোস প্রদেশের উত্তরাঞ্চলীয় শহর বাঙ্গুইতে আঘাত হেনেছে। এ ঘটনায় আফটারশক এবং ক্ষয়ক্ষতির সম্ভাবনা সম্পর্কে সতর্কতা জারি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!