[ আন্তর্জাতিক ]
ইরানে ৫.৭ মাত্রার ভূমিকম্প
ছবি: সংগৃহীত
ইরানে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ভূমিকম্পের কেন্দ্রস্থল ইরানের খুজেস্তান প্রদেশের মাসজেদ সোলেমান থেকে প্রায় ৩৬ কিলোমিটার (২২ মাইল) দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পের কেন্দ্রস্থলটি শনাক্ত করেছে।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেস জানিয়েছে, ভূমিকম্পটি ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীর বিস্তৃত ছিল। এখন পর্যন্ত তাৎক্ষণিকভাবে কোনো হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের প্রভাবের সম্পূর্ণ ক্ষয়ক্ষতি নির্ধারণ করা বাকি রয়েছে।
চলতি বছরের জুনেও ইরানের উত্তর-পূর্বাঞ্চলের কাশমার শহরে ভূমিকম্প হয়। এতে ওই সময় চার ব্যক্তি নিহত এবং অন্তত ১২০ জন আহত হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!