ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইকুয়েডরে সড়ক দুর্ঘটনা, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:১৯, ৭ ডিসেম্বর ২০২৪
ইকুয়েডরে সড়ক দুর্ঘটনা, নিহত ১৬
ছবি: সংগৃহীত

ইকুয়েডরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৮ জন।  পেরুর সীমান্তবর্তী ইকুয়েডরের লোজা প্রদেশে একটি যাত্রীবাহী বাস এবং অন্য একটি গাড়ির মধ্যে সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এএফপি।

উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার দক্ষিণ ইকুয়েডরে ওই দুর্ঘটনা ঘটেছে। 

দেশটির দমকল বাহিনী, পুলিশ এবং গণস্বাস্থ্য মন্ত্রণালয়ের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয় এবং বাসটি উল্টে যায়।

Advertisement

ইকুয়েডরে মৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে একটি হচ্ছে সড়ক দুর্ঘটনা। দেশটিতে প্রতি বছরই সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!