ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কারাগার উন্মুক্ত করে দিলেন সিরিয়ার বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩১, ৮ ডিসেম্বর ২০২৪
কারাগার উন্মুক্ত করে দিলেন সিরিয়ার বিদ্রোহীরা
ছবি: সংগৃহীত

সিরিয়ার রাজধানী দামেস্কের ৩০ কিলোমিটার উত্তরে অবস্থিত কুখ্যাত সেদনায়া কারাগারে প্রবেশ করেছেন বিদ্রোহীরা। তারা কারাগারের ফটক ভেঙে হাজার হাজার কয়েদিকে ছেড়ে দিয়েছেন। রোববার সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

বিদ্রোহীদের পক্ষ থেকে সেদনায়ার কারাগারে অত্যাচারের অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

বিদ্রোহীরা জানিয়েছে, আমরা সিরিয়ার জনগণের সঙ্গে আমাদের বন্দীদের মুক্ত করার এবং তাদের শিকলমুক্ত করার এবং সেদনায়া কারাগারে অন্যায়ের যুগের সমাপ্তি ঘোষণা করার খবর উদযাপন করছি।

Advertisement

এর আগে বিদ্রোহীরা জনান, সিরিয়ার রাজধানী দামেস্কে ঢুকে পড়েছেন। তার আগেই প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিমানে করে দামেস্ক ছেড়ে অজ্ঞাত স্থানে চলে গেছেন।

বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রধান আবু মোহাম্মদ আল-জোলানি হোমস শহরের নিয়ন্ত্রণ নেয়াকে ঐতিহাসিক বিজয় বলেও মন্তব্য করেছেন।

সেদনায়া হলো দামেস্কের সবচেয়ে বড় সামরিক কারাগার, যেখানে সিরিয়ার সরকার হাজার হাজার বিদ্রোহীদের আটক রেখেছিল।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে জানিয়েছিলো, সিরিয়ার একটি কারাগারে গোপনে প্রায় ১৩ হাজার বন্দীকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। লন্ডনভিত্তিক সংগঠনটির দাবি, ফাঁসিতে ঝোলানো ব্যক্তিদের অধিকাংশই বেসামরিক লোক এবং প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধী পক্ষের সমর্থক ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!