ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সিরিয়ায় দুই সপ্তাহের সংঘাতে বাস্তুচ্যুত ১১ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:২০, ১৩ ডিসেম্বর ২০২৪
সিরিয়ায় দুই সপ্তাহের সংঘাতে বাস্তুচ্যুত ১১ লাখ মানুষ
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে অভিযান শুরুর পর দুই সপ্তাহে সিরিয়াজুড়ে আনুমানিক ১১ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের ত্রাণ এবং মানবিক সহায়তা সংক্রান্ত সংস্থা (ওসিএইচএ)। সংস্থাটি জানিয়েছে, নতুন করে যারা বাস্তুচ্যুত হয়েছেন তাদের বেশিরভাগই নারী ও শিশু।

ওসিএইচএ বলছে, সংঘাতের মুখে প্রায় ৬ লাখ ৪০ হাজার মানুষ আলেপ্পো থেকে, ৩ লাখ ৩৪ হাজার ইদলিব থেকে এবং হামা থেকে পালাতে বাধ্য হয়েছেন ১ লাখ ৩৬ হাজার মানুষ। অন্যদিকে অন্য এলাকা থেকে বাস্তুচ্যুত চার লাখ ৩৮ হাজার মানুষ ইদলিবে এসেছে। এছাড়া হামায় এক লাখ ৭০ হাজার ও দামেস্কের গ্রামীণ এলাকায় এক লাখ ২৩ হাজার মানুষ এসেছে।

ওসিএইচএ বলছে, চার লাখেরও বেশি মানুষ সিরিয়ার উত্তর-পূর্ব এলাকার ২৪০টি আশ্রয়কেন্দে অবস্থান নিয়েছে। সেখানে তারা মানবিক সহায়তা পাচ্ছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!