ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলি বর্বরতায় প্রাণ গেল আরো অর্ধশতাধিক ফিলিস্তিনির

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:১৩, ১৫ ডিসেম্বর ২০২৪
ইসরায়েলি বর্বরতায় প্রাণ গেল আরো অর্ধশতাধিক ফিলিস্তিনির
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় থামছেই না ইসরায়েলি বর্বরতা। দখলদার দেশটির হামলায় গাজায় আরো ৫৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।  এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৪ হাজার ৯০০ ছাড়িয়ে গেছে।

সংবাদমাধ্যম আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের চলমান হামলায় গাজায় আরও ৫৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৭০ জন। নতুন মৃতদের নিয়ে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজার ৯৩০ জনে। আহত হয়েছেন এক লাখ ৬ হাজার ৬২৪ জন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এখনো অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।

Advertisement

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থীশিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

ইসরায়েলি আগ্রাসনে ২০ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। ইসরায়েলি নির্বিচার হামলা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের তথ্য মতে, ইসরায়েলের আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজাবাসী চরম মানবেতর জীবনযাপন করছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!