ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কৃষ্ণ সাগরে ডুবে গেছে রাশিয়ার ২ তেলবাহী ট্যাঙ্কার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:১৯, ১৬ ডিসেম্বর ২০২৪
কৃষ্ণ সাগরে ডুবে গেছে রাশিয়ার ২ তেলবাহী ট্যাঙ্কার
কৃষ্ণ সাগরে ডুবে যাচ্ছে রাশিয়ার তেলবাহী ট্যাংকার। ছবি: ভিডিও থেকে নেয়া

শক্তিশালী ঝড়ের কবলে পড়া রাশিয়ার দুটি তেলবাহী ট্যাঙ্কার কৃষ্ণ সাগরে ডুবে গেছে। জাহাজটিতে ২৯ জন ক্রু ছিল বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

রুশ নৌপরিবহন সংস্থা জানিয়েছে,, কৃষ্ণ সাগর উপকূলের কয়েক কিলোমিটার দূরে শক্তিশালী ঢেউ ভোলগানেফ্ট ২১২ এবং ভোলগানেফ্ট ২৩৯ নামের ট্যাংকারগুলোতে আঘাত হানে।

ট্যাঙ্কার দুটিতে চার হাজার টন তেল ছিল।  ক্ষতিগ্রস্ত জাহাজ দুটি থেকে সাগরে তেল ছড়িয়ে পড়েছে বলে রাশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে। 

Advertisement

জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত ট্যাংকারগুলোর ১৩ ক্রুকে নিরাপদে আনা হয়েছে এবং একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

রাশিয়ার সাউদার্ন ট্রান্সপোর্ট প্রসিকিউটর অফিসের প্রকাশিত ফুটেজে দেখা গেছে,  একটি ট্যাঙ্কার অর্ধেক ভেঙে গেছে এবং একটি প্রবল ঝড়ের মধ্যে ডুবে গেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!