ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় হামাসের হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:০৮, ১৮ ডিসেম্বর ২০২৪
গাজায় হামাসের হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান যুদ্ধে আরো ৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় নিহত হয়েছেন তারা।

মঙ্গলবার হামাস জানিয়েছে, গাজা উপত্যকার উত্তরাঞ্চলে সংঘর্ষে তিন ইসরায়েলি সেনাকে হত্যা করা হয়েছে। স্বাধীনতাকামী এই গোষ্ঠীটির সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস বলেছে, তাদের যোদ্ধারা “পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জে” তিন সেনাকে হত্যা করেছে এবং জাবালিয়া শরণার্থী শিবিরে একটি সামরিক যানও ধ্বংস করেছে।

বিবৃতি অনুসারে, ইসরায়েলি হেলিকপ্টারগুলোকে ঘটনাস্থল থেকে মৃত ও আহত সেনাদের সরিয়ে নিতে দেখা গেছে।

Advertisement

গোষ্ঠীটি পৃথক এক বিবৃতিতে আরো বলেছে, জাবালিয়ায় একটি বাড়িতে তারা বিস্ফোরণ ঘটিয়েছে, সেসময় ওই ভবনের ভেতরে ১১ জন সৈন্য ছিল। ওই হামলায় সেনারা নিহত এবং আহত হয়েছে বলেও জানিয়েছে হামাস।

তবে হামাসের এই দাবির বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ৪৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো লক্ষাধিক মানুষ। 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!