ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৪, ২২ ডিসেম্বর ২০২৪
ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু
ছবি: সংগৃহীত

প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র ভানুয়াতুতে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার ভোরে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, রোববারের ভূমিকম্পটির গভীরতা ছিল ৪০ কিলোমিটার (২৫ মাইল)। রাজধানী পোর্ট ভিলা থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হেনেছে।  ভূমিকম্পের কারণে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পায়নি কর্তৃপক্ষ। তারা পরিস্থিতির ওপর নজর রাখছে। 

ভানুয়াতু দ্বীপ দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রিং অব ফায়ারের ওপর অবস্থান করায় এখানে প্রায় ভূমিকম্প আঘাত হানে। এর আগে গত ১৭ ডিসেম্বর এই দ্বীপে ৭ দশমিক ৪ ভূমিকম্প আঘাত হানে। এর ফলে প্রশান্ত মহাসাগরীয় দেশটিতে পশ্চিমা দেশগুলোর একাধিক দূতাবাসের ভবনসহ বহু স্থাপনা বিধ্বস্ত হয়। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!