ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আফগানিস্তানে পাকিস্তানের হামলা, নিহত বেড়ে ৪৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:১৭, ২৫ ডিসেম্বর ২০২৪
আফগানিস্তানে পাকিস্তানের হামলা, নিহত বেড়ে ৪৬
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের বরাতে বুধবার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ।

মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, মঙ্গলবার রাতে পাকতিকা প্রদেশের বারমাল জেলায় চারটি পয়েন্টে বোমাবর্ষণ করেছে পাকিস্তান। এতে মোট মৃতের সংখ্যা ৪৬ জন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

আফগান সংবাদমাধ্যম খামা প্রেসের প্রতিবেদন অনুসারে, পাকতিকা প্রদেশের বারমাল জেলার লামানসহ সাতটি গ্রামকে লক্ষ্য করে মঙ্গলবার রাতে এসব বিমান হামলা চালায় পাকিস্তান। 

Advertisement

জানা গেছে, বিমান হামলায় বারমাল জেলার মুর্গ বাজার এলাকার একটি গ্রাম ধ্বংস হয়ে গেছে।

এছাড়া বিমান হামলার ফলে বেসামরিক মানুষ গুরুতরভাবে হতাহত হয়েছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে, যা এই অঞ্চলে চলমান উত্তেজনাকে আরো বাড়িয়ে দিয়েছে। হামলার পর উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এদিকে পাকতিকার বারমালে বিমান হামলার পর তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আফগান এই মন্ত্রণালয় বলেছে, তাদের ভূখণ্ড এবং সার্বভৌমত্ব রক্ষা করা তাদের বৈধ অধিকার। একইসঙ্গে কারা এই হামলার নিন্দা করেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!