ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কাজাখস্তানের বিধ্বস্ত বিমান থেকে জীবিত উদ্ধার ২৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:২০, ২৫ ডিসেম্বর ২০২৪
কাজাখস্তানের বিধ্বস্ত বিমান থেকে জীবিত উদ্ধার ২৫
ছবি: সংগৃহীত

কাজাখস্তানের আকতাউ শহরের কাছে আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমান থেকে এখন পর্যন্ত ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার দেশটির জরুরি মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। 

মন্ত্রণালয় বলছে, দুর্ঘটনাস্থলে আগুন নেভানোর চেষ্টা করছে জরুরি পরিষেবাগুলো।

রাশিয়ার বার্তা সংস্থাগুলো জানিয়েছে, বিমানটি আজারবাইজান এয়ারলাইন্স পরিচালিত। এটি বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনি শহরের দিকে উড়ে যাচ্ছিল। তবে গ্রোজনিতে কুয়াশার কারণে এটি অন্য দিকে ঘুরিয়ে দেয়া হয়।

Advertisement

তবে আজারবাইজান এয়ারলাইন্সের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কাজাখ গণমাধ্যম জানিয়েছে, বিমানে ৭২ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ৬৭ জন যাত্রী এবং পাঁচজন ক্রু সদস্য। 
 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!