বুধবার দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, রুশ বাহিনী এসব হামলার জন্য ব্যবহার করে কমপক্ষে ৭০টি মিসাইল ও শ’ খানেক ড্রোন। পুরোপুরি ধ্বংস করা হয়েছে হাইমার্স রকেট ও অর্ধশত ড্রোনসহ বহু অস্ত্রশস্ত্র। একাধিক সামরিক বিমানবন্দরেও হামলা চালানো হয়েছে।
ক্রিসমাসের দিনে এই হামলাকে অমানবিক আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। তিনি উল্লেখ করেন, "টি একটি অমানবিক আক্রমণ, বিশেষ করে এমন একটি দিনে যখন বিশ্ব শান্তির জন্য বড়দিন উদযাপন করছে।
.png)
চলতি বছর এটি ছিল ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রগুলোর উপর ১৩তম বড় হামলা।
এছাড়া ইউক্রেনের ফ্রন্টলাইনে রাশিয়া-ইউক্রেন সেনাদের মধ্যে ব্যাপক লড়াই চলছে। ইউক্রেনের সেনাবাহিনীর তথ্যমতে, দুইশোরও বেশি স্থানে সরাসরি সংঘর্ষ চলছে দু’পক্ষের মধ্যে।