ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

২০২৫ সালে ১০ লাখেরও বেশি ভারতীয়কে ভিসা দেবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫৫, ২৮ ডিসেম্বর ২০২৪
২০২৫ সালে ১০ লাখেরও বেশি ভারতীয়কে ভিসা দেবে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

আসন্ন ২০২৫ সালে ১০ লাখেরও বেশি ভারতীয়কে ননইমিগ্র্যান্ট বা দর্শনার্থী ভিসা দেবে যুক্তরাষ্ট্র। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারতের মার্কিন দূতাবাস।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, আমরা গত ২০২৪ সালের ধারাবাহিকতা ২০২৫ সালেও অব্যাহত রাখতে চাই। প্রাথমিকভাবে ১০ লাখের বেশি ভারতীয়কে দর্শনার্থী ভিসা দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে, এই সংখ্যা পরে আরো বাড়তে পারে।

এছাড়া এইচ-১বি ভিসার পরিমাণ বাড়ানো এবং যুক্তরাষ্ট্রে যেসব ভারতীয়’র এইচ-১বি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, সেসব ভিসার নবায়নের জন্য শিগগিরই একটি পাইলট কর্মসূচি চালু করা হবে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

Advertisement

গত চার বছরে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে ইচ্ছুক সামর্থ্যবান ভারতীয়ের সংখ্যা বেড়েছে অন্তত ৫ গুণ। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দর্শনার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়েছেন ২০ লাখেরও বেশি ভারতীয়, যা শতকরা হিসেবে আগের বছর ২০২৩ সালের চেয়ে ২৬ শতাংশ বেশি।

মার্কিন আইন অনুযায়ী, দর্শনার্থী ভিসাধারীরা ভ্রমণের জন্য যুক্তরাষ্ট্রে যেতে পারবেন এবং প্রথমবার যাওয়ার পর সর্বোচ্চ ৬ মাস অবস্থান করতে পারবেন সেখানে। কোনো দর্শনার্থী এর বেশিদিন অবস্থান করলে ভিসা বাতিলসহ তার বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিতে পারবে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!