বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে নাইজেরিয়ার সেনাবাহিনী লাকুরাওয়া জিহাদীদের লক্ষ্য করে সোকোটো রাজ্যের সিলাম জেলার এক জঙ্গলে ওই বিমান হামলা চালায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে জঙ্গলের পাশে অবস্থিত দুটো গ্রামের ১০ জন বেসামরিক নাগরিক নিহত হন। এমনকি তাদের বাড়িঘর ধ্বংস হয় এবং গৃহপালিত প্রাণীও মারা যায়।
সোকোটো রাজ্যের গভর্নর আহমদ আলীউ এটাকে নাইজেরিয়ার সেনাবাহিনীর মিস ফায়ার’ হিসাবে দাবি করেছেন।
.png)
উল্লেখ্য, ২০২৩ সালের ডিসেম্বরে নাইজেরিয়ার সেনাবাহিনী ভুল করে উত্তর-পশ্চিমের কাদুনা রাজ্যে মুসলমানদের এক ধর্মীয় অনুষ্ঠানকে লক্ষ্য করে হামলা চালায়। যে হামলায় ৮৫ জন মারা যায়। যাদের বেশিরভাগ ছিল নারী আর শিশু।
সূত্র: রয়টার্স