ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

টিকটক নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিতের আবেদন ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৩, ২৮ ডিসেম্বর ২০২৪
টিকটক নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিতের আবেদন ট্রাম্পের
ডোনাল্ড ট্রাম্প - ফাইল ফটো

সামাজিকমাধ্যম টিকটকের ওপর আসন্ন নিষেধাজ্ঞা স্থগিত করতে মার্কিন সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (২৭ ডিসেম্বর) আদালতে একটি আইনি আবেদন জমা দেন তার আইনজীবী। আবেদনে বলা হয়েছে, ট্রাম্প টিকটক নিষিদ্ধ করার বিরোধিতা করেন। বরং পদ গ্রহণের পর রাজনৈতিক উপায়ে সমস্যার সমাধান করতে চান।

যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটি ব্যবহারকারী রয়েছে।  তবে মার্কিন কর্মকর্তা ও আইনপ্রণেতারা টিকটক এবং এর মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সকে চীনা সরকারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ করেছেন, যা প্রতিষ্ঠানটি অস্বীকার করেছে।

Advertisement

এদিকে জাতীয় নিরাপত্তা উদ্বেগের কথা বলে বাইটড্যান্সকে অ্যাপটি মার্কিন প্রতিষ্ঠানের কাছে বিক্রিতে বাধ্য করতে প্রস্তাব পাস করেছে কংগ্রেস। এর ওপর শুনানি হবে আগামী ১০ জানুয়ারি। আদালত বাইটড্যান্সের পক্ষে রায় না দিলে ট্রাম্পের দায়িত্ব গ্রহণের একদিন আগে ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে পারে অ্যাপটি। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আইনটি স্থগিত রাখার অনুরোধ জানানোর পেছনে ট্রাম্পের যুক্তি হলো, ২০ জানুয়ারি হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণ করার পর এ বিষয়ে একটা রাজনৈতিক সমাধানে পৌঁছাতে তাকে সময় দেওয়া উচিত।

এর আগে ২০২০ সালেও ট্রাম্প টিকটক নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছিলেন। তবে আদালতের বাধায় তা আটকে যায়। এবার গতবারের চেয়ে উল্টো পথে হাঁটছেন ট্রাম্প।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!