ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৪৬, ২৯ ডিসেম্বর ২০২৪
দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ২৮
ফটো- সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় একটি বিমানবন্দরে ১৮১ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় ২৮ জন নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (২৯ ডিসেম্বর) দেশটির দক্ষিণ জিওলা প্রদেশের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। থাইল্যান্ড থেকে বিমানটি ফিরছিল। বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে আচমকা বিপথগামী হয়। মাটিতে আছড়ে ভেঙে পড়ে।  

বিমানবন্দরের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, কর্তৃপক্ষ আরোহীদের উদ্ধারে কাজ করছে। এদিকে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ নিউজ জানিয়েছে, উদ্ধার অভিযান অব্যাহত থাকা অবস্থায় দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে ।

Advertisement

বিধ্বস্ত বিমানটিতে ১৭৫ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে, বিমানে আশেপাশে ধোঁয়া ও আগুন জ্বলছে। 

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!