[ আন্তর্জাতিক ]
যুক্তরাষ্ট্রে ভিড়ের মধ্যে উঠে গেল ট্রাক, নিহত ১০
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরে ভিড়ের মধ্যে গাড়িচাপায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৩০ জনের বেশি। নিউ অরলিন্স শহরের ফ্রেঞ্চ কোয়ার্টারের বোরবন স্ট্রিটে সড়ক দুর্ঘটনা ঘটে। এ সময় চালক একটি আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণও করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিবিএস নিউজ জানিয়েছে, একটি ট্রাক প্রচণ্ড গতিতে ভিড়ের মধ্যে ধাক্কা মারেন। এক পর্যায়ে চালক বেরিয়ে এসে গুলি চালাতে শুরু করে।
শহরের সরকারি দুর্যোগ প্রস্তুতি সংস্থা নোলা রেডি নিশ্চিত করেছে, ক্যানাল ও বোরবন স্ট্রিটে একটি ভিড়ের মধ্যে উঠে গেলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।
.png)
অনলাইনে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, নিউ অরলিন্সের বোরবন স্ট্রিটের ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। সেখানে আহতদের উদ্ধারের পর হাসপাতালে নেয়া হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!