যুক্তরাষ্ট্রে ট্রাকচাপায় নিহত বেড়ে ১৫, আইএসের পতাকা উদ্ধার
বুধবার যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স রাজ্যে ইংরেজি নববর্ষ উদযাপনকালে, বেপরোয়া গতিতে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে একটি গাড়ি। এ ঘটনায় এখন পর্যন্ত নিহত বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো ৩৫ জন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে শামসুদ-দিন জব্বার নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে তিনি দ্রুত গতিতে একটি পিক-আপ ট্রাক চালান বলে ধারণা করা হয়।
এফবিআই জানিয়েছে, ওই পিক আপের ভেতর থেকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) পতাকা উদ্ধার করা হয়েছে। তারা এই হামলাকে ‘সন্ত্রাসবাদী কার্যকলাপ’ হিসেবেই তদন্ত করছে।
.png)
তদন্তকারীদের ধারণা নিউ অরলিন্সের এই হামলার জন্য আটককৃত ব্যক্তি ছাড়াও আরো কেউ জড়িত থাকতে পারে। কেননা তার চালানো ট্রাক এবং ওই এলাকার আশেপাশে সম্ভাব্য বিস্ফোরক ডিভাইস পাওয়া গেছে। এছাড়া ট্রাম্পের লাস ভেগাসের হোটেলের বাইরে একটি টেসলা সাইবারট্রাকের বিস্ফোরণের সাথে এ ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে জানিয়েছেন,পুরো ঘটনা সম্পর্কে এফবিআই তাকে সব তথ্য জানিয়েছে। এটি কোনো দুর্ঘটনা হতে পারে না। হামলাকিারী ইচ্ছাকৃতভাবে হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালিয়েছে। এ ঘটনায় দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে।
এর আগে, প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, বোরবন স্ট্রিটে মানুষের ভিড়ের মধ্যে একটি ট্রাক প্রচণ্ড গতিতে ঢুকে পড়ে। পরে ট্রাকটির চালক নেমে এসে এলোপাতাড়ি গুলি চালিয়েছেন। এই ঘটনায় পুলিশও পাল্টা গুলি ছুড়েছে।