ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বাংলাদেশি পণ্য বয়কটের ডাক বিজেপি নেতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫৭, ৩ জানুয়ারি ২০২৫
বাংলাদেশি পণ্য বয়কটের ডাক বিজেপি নেতার
বিজেপি নেতা দিলীপ ঘোষ

বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রাক্তন সভাপতি এবং সংসদ সদস্য দিলীপ ঘোষ।

ফেসবুকে বিজেপি নেতার অফিসিয়াল পেজ থেকে এই বয়কটের ডাক দিয়ে পোস্ট করা হয়েছে।

পোস্টে দিলীপ ঘোষ লিখেছেন, আমাদের দেশে বাংলাদেশি পণ্য বিক্রি করে, সেই টাকা দিয়ে ভারত বিরোধী কাজ করবে বাংলাদেশ। তাই বাংলাদেশের এই পণ্য কেনা বন্ধ করুন।

Advertisement

পোস্টের সঙ্গে বাংলাদেশি পণ্যের কিছু ছবিও জুড়ে দিয়েছেন তিনি।

এর আগে, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে প্রতিবাদ করেছিলেন পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি ভারতের আলু, পেঁয়াজ বাংলাদেশে রফতানি বন্ধ ও  বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা না দেওয়ারও দাবি তুলেছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!