ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রের স্পিকার পদে ট্রাম্প সমর্থিত মাইক জনসন পুনর্নির্বাচিত

আর্ন্তজাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪৫, ৪ জানুয়ারি ২০২৫
যুক্তরাষ্ট্রের স্পিকার পদে ট্রাম্প সমর্থিত মাইক জনসন পুনর্নির্বাচিত
মাইক জনসন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের স্পিকার মাইক জনসন পুনরায় স্পিকার পদে নির্বাচিত হয়েছেন। তিনি এ পদে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পেয়েছেন।

গত শুক্রবার কংগ্রেসের ভোটাভুটিতে নানা নাটকীয়তার পর জনসন স্পিকার হিসেবে পুনর্নির্বাচিত হন। প্রথম দফায় জনসন ২১৬ ভোট পান, যা ২১৮ ভোটের প্রয়োজনীয় সংখ্যার কাছাকাছি ছিল। ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হাকিম জেফরিস পেয়েছিলেন ২১৫ ভোট। এরপর ভোটাভুটি দ্বিতীয় দফায় গড়ালে, জনসন ২১৮ ভোট পেয়ে জয়ী হন।

ট্রাম্প জনসনকে অভিনন্দন জানিয়ে বলেন, তিনি সেরা স্পিকার হবেন এবং তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র লাভবান হবে।

Advertisement

ভোটে জয়ী হওয়ার পর জনসন বলেন, বাইডেনের দুর্বল নেতৃত্ব যুক্তরাষ্ট্রকে বিপজ্জনক অবস্থানে নিয়ে গেছে। পরবর্তী কংগ্রেস ‘আমেরিকা ফার্স্ট’ নীতি বাস্তবায়নে কাজ করবে।

জনসন লুইজিয়ানার প্রতিনিধি হিসেবে কংগ্রেসে কাজ করছেন এবং ২০২৩ সালের অক্টোবরে স্পিকার পদে নির্বাচিত হন। তবে গত মাসে বাজেট বিল পাসের বিষয়টি নিয়ে রিপাবলিকান পার্টির মধ্যে বিভক্তি দেখা দেয়, যা তার নেতৃত্ব নিয়ে কিছু প্রশ্ন তুলে ছিল। এরপর ডিসেম্বরের শেষে ট্রাম্প জনসনের প্রতি তার সমর্থন ঘোষণা করেন, যা রিপাবলিকানদের মধ্যে চলমান বিরোধ কমানোর একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!