ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সৌদি আরবে ১৯ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৪৭, ৫ জানুয়ারি ২০২৫
সৌদি আরবে ১৯ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার
ফাইল ফটো

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে এক সপ্তাহে ১৯ হাজার ৫৪১ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। তাদের গ্রেফতারে গত ২৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত অভিযান চালানো হয়।

শনিবার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম সৌদি গেজেট জানিয়েছে, পুলিশসহ সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর যৌথ অভিযানে এসব অবৈধ অভিবাসীদের গ্রেফতার করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে ১১ হাজার ৪০২ জনকে আবাসিক আইন লঙ্ঘন, ৪ হাজার ৭৭৫ জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং ৩ হাজার ৩৬৪ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের অভিযোগে ৯৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ৫৮ শতাংশ ইথিওপিয়ান, ৪০ শতাংশ ইয়েমেনি এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

অন্যদিকে, ১২৯ জনকে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার করা হয়। পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয় আরো ২৭ জনকে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহযোগিতা করে এবং কাউকে পরিবহন সুবিধা ও আশ্রয় দেয়, তাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হবে। এছাড়া ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে। সেই সঙ্গে তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!