ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পাথেইন-রেঙ্গুনে সেনা মোতায়েনের প্রস্তুতি মিলিটারি কাউন্সিলের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:১৬, ৮ জানুয়ারি ২০২৫
পাথেইন-রেঙ্গুনে সেনা মোতায়েনের প্রস্তুতি মিলিটারি কাউন্সিলের
ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যের গুয়া শহর এবং ইরাওয়াদ্দির মেকিজিন অঞ্চলে অস্ত্র ও শক্তিবৃদ্ধি বাড়াতে পাথেইন এবং ইয়াঙ্গুনের মধ্যে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে  মিলিটারি কাউন্সিল।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দ্য ওয়েস্টার্ন নিউজ এক রিপোর্টে জানিয়েছে, মিলিটারি কাউন্সিল পাথেইন এবং ইয়াঙ্গুনের মধ্যে দিনে অন্তত চারটি বড় ট্রাক টানছে ও বেসামরিক ট্রাক চলাচল  নিষিদ্ধ রেখেছে।

পাথেইনের স্থানীয় এক সূত্র জানায়, প্রায় তিনদিন আগে সামরিক পরিষদ প্রশাসন সব ট্রাক চালককে ডেকে সতর্ক করে বলে তাদেরকে অবশ্যই দিনে কমপক্ষে চার ট্রাক সরবরাহ করতে হবে। গুয়া এবং মেকে জিনেও সৈন্য পাঠাতে হবে। তাদের না পাঠালে ট্রাক চালকদের কাজ করতে দেবে না বলে হুমকি দেয় দেশটির সামরিক বাহিনী।

Advertisement

মেকিজিনের দিকে প্রায় ৫০ জন মিলিটারি কাউন্সিলের সৈন্যদের নিয়ে যাওয়া এক ট্রাকচালক দ্য ওয়েস্টার্ন নিউজকে বলেন, তাদের ট্রাকগুলো পালাক্রমে সামরিক পরিষদে সরবরাহ করতে পারে। আমি গতকাল এটি ট্রাক মেকং নিয়ে যেতে সক্ষম হয়েছি, যেখানে প্রায় ৫০ জন সৈন্য ছিল।

সূত্র জানায়, মিলিটারি কাউন্সিল মূলত কমপক্ষে ১৬ ফুট বা তার চেয়ে বড় ট্রাক আহবান করেছিল এবং এই মাসের ১০ তারিখে তারা ইং থাই চাউং এর দিক থেকে গুয়া যাওয়ার জন্য কমপক্ষে চারটি ট্রাক প্রস্তুত রেখেছিল। 

জানা গেছে যে ট্রাক চালক ও ট্রাক মালিকরা তাদের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার ভয়ে মিলিটারি কাউন্সিল বাহিনীর নির্দেশ মেনে চলছেন। 

ডেইলি-বাংলাদেশ/AS
লিংক সফলভাবে কপি হয়েছে!