ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

পাকিস্তানের হামলায় ২২৮ তালেবান যোদ্ধা নিহত: পাকিস্তান সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৩০, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানের হামলায় ২২৮ তালেবান যোদ্ধা নিহত: পাকিস্তান সেনাবাহিনী
ফাইল ফটো

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্রের বরাতে জানানো হয়েছে, সাম্প্রতিক অভিযানে ২২৮ জন তালেবান যোদ্ধা নিহত এবং আরও ৩১৪ জন আহত হয়েছে।

মুখপাত্র জানান, এসব অভিযানে তালেবানের ৭৪টি পোস্ট ধ্বংস করা হয়েছে এবং ১৮টি পোস্ট দখল করা হয়েছে।

পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব সংঘর্ষে ২৭ জন আহত হয়েছেন।

এর আগে তালেবান সরকার দাবি করেছিল, তাদের আটজন যোদ্ধা নিহত এবং ১১ জন আহত হয়েছে।

সূত্র: আল জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!