[ আন্তর্জাতিক ]
খামেনির হত্যার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ইরানের প্রেসিডেন্টের
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান- ফাইল ফটো
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার সকালে ইরানের প্রেসিডেন্ট তার অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে খামেনির হত্যাকে ‘গুরুতর অপরাধ’ হিসেবে উল্লেখ করেছেন এবং এর কঠিন প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, এই গুরুতর অপরাধ কখনো অপ্রতিক্রিয়ায় থাকবে না এবং এটি মুসলিম বিশ্বের ও শিয়াবাদের ইতিহাসে একটি নতুন অধ্যায় খুলবে। এই মহান নেতার বিশুদ্ধ রক্ত একটি উন্মাদ স্রোতের মতো প্রবাহিত হবে এবং মার্কিন-জায়োনিস্টদের শোষণ ও অপরাধ নির্মূল করবে।
আরো বলা হয়েছে, এবারও আমরা আমাদের সব শক্তি ও দৃঢ়তার সঙ্গে ইসলামি জাতি এবং বিশ্বের মুক্ত মানুষদের সমর্থন নিয়ে এই গুরুতর অপরাধের পরিকল্পনাকারী ও দায়ীদের অনুশোচনা করাবো।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান সর্বোচ্চ নেতা নিহতে ৪০ দিনের শোকের পাশাপাশি সাতদিনের সরকারি ছুটির ঘোষণা দেন।
সূত্র: আল-জাজিরা
ডেইলি-বাংলাদেশ/আরএইচ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!