[ আন্তর্জাতিক ]
ইরানের ২টি যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি কাতারের
যুদ্ধবিমান - ফাইল ফটো
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, তাদের বিমান বাহিনী ইরান থেকে তাদের আকাশসীমায় প্রবেশ করা দুটি যুদ্ধবিমান “সফলভাবে ভূপাতিত করেছে”।
সোমবার (২ মার্চ) এক সরকারি বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, তাদের নৌ ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ইরানের পাঁচটি ড্রোনও প্রতিহত ও ধ্বংস করেছে।
বিবৃতিতে বলা হয়, “হুমকি শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই অপারেশনাল পরিকল্পনা অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়। সব ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ভূপাতিত করা হয়েছে।”
সূত্র: আল-জাজিরা
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!