ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের পক্ষ থেকে দেওয়া এই বিবৃতি দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম প্রেস টিভিতে প্রকাশিত হয়। এর আগে ওমানের ভূখণ্ডে ড্রোন সংক্রান্ত একটি ঘটনার দাবি ওঠে।
ওমান নিউজ এজেন্সি জানায়, মঙ্গলবার (৩ মার্চ) দক্ষিণ ওমানের ধোফার গভর্নরেটে দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং তৃতীয় একটি ড্রোন বন্দরনগরী সালালাহর কাছে বিধ্বস্ত হয়েছে। একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সংস্থাটি নিশ্চিত করেছে, এ ঘটনায় কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি।
.png)
গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় ধরনের হামলার পর আঞ্চলিক উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই অস্বীকৃতি এলো। ওই হামলায় প্রায় ৮০০ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও রয়েছেন। এর প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে—এমন উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি