ঢাকা,  শুক্রবার   ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইরানের হামলায় ৫ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৯, ১৪ মার্চ ২০২৬
ইরানের হামলায় ৫ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
ছবি: সংগৃহীত

চলমান সংঘাত শুরুর পর থেকে ইরানের হামলায় সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পাঁচটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা। তাদের বরাতে এ তথ্য প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।

কর্মকর্তারা জানান, ক্ষতিগ্রস্ত উড়োজাহাজগুলো সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ার বেইসে মোতায়েন ছিল এবং এগুলো সবই রি-ফুয়েলিং বিমান।

কর্মকর্তারা জানান, গত কয়েক দিনে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার আঘাতে এসব বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেগুলো পুরোপুরি ধ্বংস হয়নি এবং মেরামতের মাধ্যমে আবার ব্যবহার করা সম্ভব। এই ঘটনাগুলোতে কেউ নিহত বা আহত হয়নি।

Advertisement

এদিকে গত শুক্রবার ইরাকের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি কেসি-১৩৫ রি-ফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়। এতে পাইলট ও কো-পাইলটসহ মোট ছয়জন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনায় চারজন নিহত হন এবং বাকি দুজন গুরুতর আহত হয়েছেন।

সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!