ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

লারিজানি ও সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৪, ১৮ মার্চ ২০২৬
লারিজানি ও সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করলো ইরান
ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি ও ইরানের বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলাইমানি। ছবি : সংগৃহীত

ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ।

মঙ্গলবার ইসরায়েল দাবি করেছিল, লক্ষ্যভেদী হামলায় তাকে হত্যা করা হয়েছে। পরে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজে প্রকাশিত এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, ইরান ও ইসলামি বিপ্লবের জন্য আজীবন সংগ্রামের পর তিনি দায়িত্ব পালনরত অবস্থায় শাহাদাতের মর্যাদা অর্জন করেছেন।

অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দেশটির বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলাইমানির মৃত্যুর খবরও নিশ্চিত করেছে। আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে তাসনিম নিউজ জানায়, তিনি ‘আমেরিকান-জায়নিস্ট’ হামলায় নিহত হয়েছেন।

Advertisement

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছিলেন, পৃথক হামলায় আলী লারিজানি ও গোলামরেজা সোলাইমানিকে হত্যা করা হয়েছে। যদিও আইআরজিসির প্রাথমিক বিবৃতিতে শুধু সোলাইমানির মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছিল, পরে লারিজানির মৃত্যুও আলাদাভাবে নিশ্চিত করা হয়।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!