ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইরান যুদ্ধ ইস্যুতে ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩:৫০, ২০ মার্চ ২০২৬
ইরান যুদ্ধ ইস্যুতে ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বললেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ফটো

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে মিত্র দেশগুলো সহায়তা করছে না বলে অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলোকে ‘কাপুরুষ’ বলে তীব্র আক্রমণ করেছেন।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক দীর্ঘ পোস্টে ট্রাম্প এই ক্ষোভ প্রকাশ করেন। পোস্টে তিনি লেখেন, যুক্তরাষ্ট্রকে ছাড়া ন্যাটো একটি ‘কাগুজে বাঘ’! তারা পারমাণবিক শক্তিধর ইরানের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিতে চায়নি।

তিনি আরো বলেন, বর্তমানে সামরিকভাবে ইরানকে মোকাবিলা করার কাজটি প্রায় সম্পন্ন এবং এতে মিত্রদের জন্য ঝুঁকি এখন অত্যন্ত কম। ট্রাম্পের ভাষায়, এখন যখন লড়াইটি সামরিকভাবে জয় করা হয়েছে এবং এতে তাদের জন্য বিপদও খুব সামান্য, তখন তারা তেলের উচ্চমূল্য নিয়ে অভিযোগ করছে। অথচ তারা হরমুজ প্রণালী খুলে দিতে সাহায্য করতে চায় না।

Advertisement

ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া একটি ‘সহজ সামরিক মহড়া’ মাত্র, যা বিশ্ববাজারে তেলের চড়া দাম কমানোর একমাত্র উপায়।

মিত্রদের প্রতি চরম অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, তাদের জন্য এটি করা খুবই সহজ এবং এতে ঝুঁকিও খুব কম। তারা কাপুরুষ, আর আমরা এটি মনে রাখব!

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!