ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ-বাঘের ঘালিবাফ সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় বলেছেন, ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা করলে উপসাগরীয় অঞ্চলের জরুরি অবকাঠামোতে ‘অপূরণীয় ধ্বংসযজ্ঞ’ চালানো হবে। তিনি উল্লেখ করেন, সে ক্ষেত্রে জরুরি অবকাঠামো, জ্বালানি ও তেলক্ষেত্র—সবকিছুই ইরানের ‘বৈধ টার্গেট’ হবে।
পাশাপাশি বিশ্বজুড়ে তেলের দাম অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেওয়া হবে বলেও সতর্ক করেন ইরানের এই শীর্ষ কর্মকর্তা।
.png)
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ৪৮ ঘণ্টার নতুন সময়সীমা দেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই সময় পার হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ‘ধ্বংস’ বা ‘নিশ্চিহ্ন’ করে দেবে।
সূত্র: বিবিসি