ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রিয়ালে টোল দিতে হবে হরমুজ প্রণালিতে:  ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৬, ১২ এপ্রিল ২০২৬
রিয়ালে টোল দিতে হবে হরমুজ প্রণালিতে:  ইরান
ছবি: হরমুজ প্রণালি

ইসলামাবাদে চুক্তি ছাড়াই শেষ হলো যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা। মূলত কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েই তৈরি হয়েছে মূল অচলাবস্থা। উল্লেখ্য, বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি তেল ও এলএনজি সরবরাহ হয় এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে।

ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ জানিয়েছে, দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবেয়ি হরমুজ প্রণালিকে তেহরানের জন্য একটি ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা হিসেবে অভিহিত করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, প্রণালিটি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে এবং এখান দিয়ে জাহাজ চলাচলের জন্য অবশ্যই ইরানি মুদ্রা রিয়ালে টোল পরিশোধ করতে হবে।

অন্যদিকে, গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এই জলপথ ‘শিগগিরই খুলে দেওয়া’ হবে।

Advertisement

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তাদের দুটি সামরিক জাহাজ ইতিমধ্যে প্রণালিটি অতিক্রম করেছে। সমুদ্র থেকে মাইন অপসারণের একটি ব্যাপক অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তারা দাবি করে।

তবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের এ দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, হরমুজ প্রণালি দিয়ে যেকোনো সামরিক জাহাজ চলাচলের চেষ্টা করা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবির বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিপ্লবী গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, সাধারণ বেসামরিক জাহাজগুলোকে সুনির্দিষ্ট শর্তে এখান দিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হতে পারে।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/টিএএস
ট্যাগ: ইরান
লিংক সফলভাবে কপি হয়েছে!