মঙ্গলবার (২১ এপ্রিল) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, জাহাজটির আরোহী ও তাদের পরিবারের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত মুক্তি দিতে হবে। অন্যথায় পরিস্থিতি জটিল আকার ধারণ করতে পারে বলে সতর্ক করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইরান তার জাতীয় স্বার্থ ও নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। এ ঘটনার ফলে আঞ্চলিক পরিস্থিতির কোনো অবনতি হলে তার সম্পূর্ণ দায়ভার যুক্তরাষ্ট্রকে বহন করতে হবে বলেও উল্লেখ করা হয়।
.png)
এর আগে রোববার ওমান উপসাগরে একটি ঘটনাকে কেন্দ্র করে মার্কিন নৌবাহিনী জাহাজটিকে লক্ষ্য করে গুলি চালায় এবং পরে সেটি জব্দ করে। দাবি করা হয়, জাহাজটি নৌ-অবরোধ ভাঙার চেষ্টা করছিল।
মার্কিন প্রেসিডেন্ট Donald Trump এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রকাশিত সামরিক ভিডিওতে দেখা গেছে, একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার জাহাজটিকে লক্ষ্যবস্তু করছে এবং পরে হেলিকপ্টার থেকে মার্কিন মেরিন সেনারা দড়ি বেয়ে জাহাজে অবতরণ করছেন।
বিশ্লেষকদের মতে, এ ঘটনাকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে।
সূত্র: গালফ নিউজ