ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইরানের বন্দর-উপকূল থেকে অবরোধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৭, ১৯ জুন ২০২৬
ইরানের বন্দর-উপকূল থেকে অবরোধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

ইসলামাবাদ সমঝোতা চুক্তির অংশ হিসেবে ইরানের বন্দর ও উপকূল থেকে অবরোধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গতকাল (১৮ জুন) বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো।

সেন্টকোমের সেই বিবৃতিতে বলা হয়েছে, “ইরানি বন্দরগুলোতে জাহাজের আসা-যাওয়া, চলাচলে আর বাধা দেবে না মার্কিন বাহিনী। যেসব সামরিক অবরোধ জারি করা হয়েছিল, সব প্রত্যাহার করে নেওয়া হয়েছে।”

এর আগে, গত ১৭ জুন বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসলামাবাদ সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির অন্যতম শর্ত ছিল— ইরানের বন্দরগুলো এবং সমুদ্র উপকূল থেকে সামরিক অবরোধ প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। চুক্তি স্বাক্ষরের একদিনের মধ্যেই কার্যকর করা হলো সেই শর্ত।

Advertisement

এখন অপেক্ষা হরমুজ প্রণালি থেকে ইরানের অবরোধ তুলে নেওয়ার। তেহরানের পরমাণু প্রকল্প ঘিরে সৃষ্ট টানাপোড়েনের জেরে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক অভিযান শুরু করার দিনই গুরুত্বপূর্ণ বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে অবরোধ জারি করে ইরান। অবরোধ আরও দৃঢ় করতে ১৬৭ কিলোমিটার দীর্ঘ প্রণালির বিভিন্ন স্থানে জলমাইনও পাতে ইরান। সেই অবরোধ এখনও কার্যকর আছে।

হরমুজ থেকে অবরোধ প্রত্যাহার এবং এই প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ ও অবাধ চলাচলের অধিকার ফিরিয়ে দেওয়া ছিল ইসলামাবাদ সমঝোতা।

চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। ইরানের তরফ থেকে এখনও অবরোধ প্রত্যাহার কিংবা মাইন অপসারণ সংক্রান্ত কোনো তথ্য আসেনি।
 

ডেইলি-বাংলাদেশ/এমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!