ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

মেক্সিকোতে ৩ পর্যটক হত্যায় ৩ জনের ১৫৮ বছর করে কারাদণ্ড

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:৫৮, ১৭ অক্টোবর ২০২৬
মেক্সিকোতে ৩ পর্যটক হত্যায় ৩ জনের ১৫৮ বছর করে কারাদণ্ড
সংগৃহীত ছবি

মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া রাজ্যে ২০২৪ সালে সার্ফিং করতে গিয়ে দুই অস্ট্রেলীয় ভাই এবং তাদের এক মার্কিন বন্ধুকে নৃশংসভাবে হত্যার ঘটনায় আসামিদের দীর্ঘমেয়াদি কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের বিচারে অপরাধী প্রমাণিত হওয়া তিন মেক্সিকান নাগরিককে ১৫৮ বছর ৯ মাস করে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি স্থানীয় আদালত।

শুক্রবার (১৬ অক্টোবর) বিচার বিভাগের একটি নির্ভরযোগ্য সূত্র ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এই রায়ের বিষয়টি নিশ্চিত করেছে।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— জেসুস জেরার্ডো গার্সিয়া (ওরফে ‘এল কেকাস’), ইরাইনেও ফ্রান্সিসকো এবং অ্যাঞ্জেল জেসুস। আদালতে তাঁদের বিরুদ্ধে সহিংস উপায়ে যানবাহন ও মালামাল ছিনতাই, চুরি এবং নৃশংস হত্যার মতো একাধিক অপরাধের দায় সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।

উল্লেখ্য, ২০২৪ সালে মেক্সিকোর পর্যটন এলাকা বাজা ক্যালিফোর্নিয়ায় ক্যাম্পিং ও সার্ফিং করার সময় অস্ট্রেলিয়ার দুই ভাই— জেক রবিনসন ও ক্যালাম রবিনসন এবং তাঁদের মার্কিন বন্ধু জ্যাক কার্টার রোড নিখোঁজ হন। পরবর্তীতে তাঁদের জখম লাশ উদ্ধার করা হয়। এই ঘটনার পর মেক্সিকোর আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

 

 

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!