[ চাকরি ]
শুক্র-শনিবারে আর নিয়োগ পরীক্ষা নেবে না পিএসসি
ছবি: সংগৃহীত
শুক্র-শনিবার এখন থেকে আর নিয়োগ পরীক্ষা নেবে না বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ তথ্য নিশ্চিত করেছেন পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন।
তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে নিয়োগজট বেড়েছে। যে কারণে আমরা দেখেছি, এক দিনে ১৪টি নিয়োগ পরীক্ষা হচ্ছে। কয়েক সপ্তাহ গেলে এই জট কমে আসবে। এ জন্য আপাতত নতুন কোনো নিয়োগ পরীক্ষা শুক্র ও শনিবার নেয়া হবে না।
সোহরাব হোসাইন বলেন, আগামী শুক্রবার বিসিএস নন-ক্যাডার ক্র্যাফট ইনস্ট্রাক্টর পদের পরীক্ষাও পিছিয়ে দিয়েছে পিএসসি। এ পরীক্ষা আগামী ১৪ অক্টোবর বেলা ৩টা থেকে বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!