[ চাকরি ]
স্নাতক পাসে নিয়োগ দেবে এসিআই
অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড । প্রতিষ্ঠানটিতে ‘মার্কেটিং অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
মার্কেটিং অফিসার, ইয়ামাহা মটরসাইকেল।
যোগ্যতা
প্রার্থীকে যেকানো বিষয়ে স্নাতক পাস হতে হবে। বয়স ২৩ থেকে ৩৫ বছর হতে হবে। পুরুষ এবং নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর মটরসাইকেল চালনা করার অভিজ্ঞতা ও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
কর্মস্থল
বাংলাদেশের যেকোনো স্থানে।
বেতন
নিয়ম অনুসারে আকর্ষণীয় বেতন দেওয়া হবে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
১৭ মার্চ, ২০২২।
সূত্র : বিডিজবস
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!